১০ ট্রাক অস্ত্র মামলা: রেজ্জাকুল হায়দার আরও ২ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীর রিমান্ডের মেয়াদ তিন দিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম আজিজুল হকের আদালত আজ বৃহস্পতিবার শুনানির পর রিমান্ডের মেয়াদ বৃদ্ধির এ আদেশ দেন।এর আগে গত সোমবার একই আদালত রেজ্জাকুল হায়দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। কিন্তু রেজ্জাকুল হায়দারকে জেরা করার জন্য এই তিন দিন যথেষ্ট সময় নয় বলে সিআইডি রিমান্ডের মেয়াদ বৃদ্ধির জন্য গতকাল বুধবার আবেদন করেছিল। রেজ্জাকুল হায়দার চৌধুরীকে যেকোনো সময় ঢাকার সিআইডি সদর দপ্তরে জেরা করা হবে বলে জানা গেছে।