১০ ট্রাক অস্ত্র মামলা: রেজ্জাকুল হায়দার রিমান্ড শেষে কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে তাঁকে চট্টগ্রাম মহানগর হাকিম আজিজুল হকের আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন। এর আগে গত শনিবার সকালে রেজ্জাকুল হায়দারকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকায় সিআইডি সদর দপ্তরে নিয়ে জেরা করা হয়। সেখানে তাঁকে মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের মুখোমুখি করা হয় বলে জানা গেছে।