১০ ট্রাক অস্ত্র মামলার তদন্তের সময়সীমা দুই মাস বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় তদন্তের সময়সীমা দুই মাস ১৮ দিন বাড়ানো হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানীপ্রসাদ সিংহ তাঁর আদালতে শুনানির পরে ওই আদেশ দেন। গতকাল রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্তের সময়সীমা তিন মাস বাড়ানোর জন্য আদালতে আবেদন করেছিল। এ আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের সময়সীমা আবার বাড়ল। চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি কামাল উদ্দিন আহম্মেদ জানান, এ নিয়ে ১০ ট্রাক অস্ত্র মামলা তদন্তের সময়সীমা পাঁচ দফা বাড়ানো হলো। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে পুলিশ কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করে। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয়েছিল বলে তদন্ত সূত্রে জানা গেছে।