১০ দফা দাবি আদায়ে ৩০ মার্চ সময় বেঁধে দিলেন উপজেলা চেয়ারম্যানরা
বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ ১০ দফা দাবি আদায়ে আগামী ৩০ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা ওইদিন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে সংগঠনের নেতারা। সেক্ষেত্রে উদ্ভুত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে বলে তাঁরা মন্তব্য করেন। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের নেতারা উপজেলা পরিষদ অকার্যকর করার জন্য আমলাদের দায়ী করেন।সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোহাম্মদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সংগঠনের পক্ষে গত ৫ জানুয়ারি ঢাকা মহানগর নাট্য মঞ্চে এক সমাবেশে দশ দফা দাবি উত্থাপন করা হয়। ১ মার্চ সব উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। ১০ দফা দাবি পূরণে তাঁরা ১৫ মার্চ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলা শহরে।