১০ ফেব্রুয়ারির পর ঢাকার রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ১০ ফেব্রুয়ারির পর ঢাকার রাস্তায় কোনো ফিটনেসবিহীন ও রংচটা গাড়ি চলতে পারবে না। আজ বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে বাস মালিক সমিতির সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়েছে।ঢাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা আনার লক্ষ্যে আজ এ বৈঠকের আয়োজন করা হয়। যেসব গাড়ির ফিটনেস নেই এবং রং উঠে গেছে সেগুলো ওই সময়ের মধ্যে ঠিক করেতে নির্দেশ দেওয়া হয়। ১০ ফেব্রুয়ারির পর ফিটনেসবিহীন কোনো গাড়ি পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সেগুলো জব্দ করবে। বৈঠকে বাস মালিক সমিতি জানায়, ইতিমধ্যে এ বিষয়ে মালিকদের চিঠি দেওয়া হচ্ছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় মালিক সমিতির নেতারা ছাড়াও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, যোগাযোগসচিব মোজাম্মেল হোসেন খান, বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খানসহ যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।