গত ১০ বছরে ২৮০ জন সাংসদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট পেয়েছে। এর মধ্যে বর্তমান মহাজোট সরকারের আমলে ১৫৭ জন সাংসদ রাজউকের বিভিন্ন আয়তনের প্লট বরাদ্দ পেয়েছেন।আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদ গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের পক্ষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান।প্রতিমন্ত্রী সংসদকে জানান, ২০০৯ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৫০ জনকে ১০ কাঠা আয়তনের প্লট, দুজনকে ৭ দশমিক ৫ কাঠার প্লট ও একজনকে পাঁচ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী জানান, ২০০৯ ও ২০১০ সালে উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পে মোট ৮৫ জন সাংসদকে পাঁচ কাঠা আয়তনের প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সর্বশেষ ২০১১ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১৯ জন সাংসদকে সাড়ে সাত কাঠা আয়তনের প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।