সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় মেরুরজ্জুতে (স্পাইনাল কর্ড) আঘাত পাওয়া ১০ ব্যক্তির চিকিৎসার জন্য সিআরপিকে (সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজড) আরও ১৫ লাখ টাকা দেওয়া হবে। গতকাল রোববার সিআরপি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ১০ জন রোগীর চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করে মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল।মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসন কাজে এ টাকা ব্যয় হবে। উল্লেখ্য, এর আগে আহত ব্যক্তিদের ব্যবহারের জন্য ২০টি হুইলচেয়ার ও চিকিৎসা সহায়তার জন্য সিআরপিকে আরও সাত লাখ ৮০ হাজার টাকা দেওয়া হয়েছিল।২৩-২৬ মে পর্যন্ত তহবিলে যাঁরা অর্থ দিয়েছেনঅফিসে জমা: আফসা খানম ১০,০০০, ডা. কামাল রেজা তালুকদার ২,০০০, সাউথ ব্রিজ স্কুল ১,৭৪,৩৩২, নিশাত আলম তুবা ১,০০০, শান্তনু বড়ুয়া ৫,০০০ ও নিতিন আগারওয়াল ৫,০০০ টাকা। অফিসে এসে গত চারদিনে বিভিন্ন ব্যক্তির আর্থিক সহায়তার মোট পরিমাণ ১ লাখ ৯৭ হাজার ৩৩২ টাকা।ব্যাংকে জমা: মোরশেদুল হক চৌধুরী ২,০০০, ইলা সোবহান ১০,০০০, মো. ইকবাল হোসেন সুমন ২,০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ১০,০০০, সাধারণ বিমা, খুলনা ২,০১০, নাম প্রকাশে অনিচ্ছুক ৫,০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ২,৫০০ ও নাম প্রকাশে অনিচ্ছুক ১,২২০ টাকা। ব্যাংকে গত চারদিনে ব্যাংকে মোট জমার পরিমাণ ৩৪,৭৩০ টাকা।গতকালের জমা ২,৩২,০৬২ টাকা। আগের জমা ১,৫০,৪১,৬৭৭ টাকা। মোট জমা ১ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৭৩৯ টাকা।