১০ মাস ধরে শূন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) পদটি প্রায় ১০ মাস ধরে শূন্য রয়েছে। এতে করে প্রবাসী অধ্যুষিত এ উপজেলার জনাসাধারণকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। জমি ক্রয়-বিক্রয়ে নামজারি, নিজেদের সীমানা নির্ধারণ করা নিয়ে উপজেলাবাসী পড়েছে বিপাকে।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৭ নভেম্বর থেকে বিশ্বনাথ উপজেরার সহকারী কমিশনারের (ভূমি) পদটি শূন্য রয়েছে।