১০ মাসে ১,৭২,০০০ গ্রেপ্তারি পরোয়ানা তামিল হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে চারটি কারণে এক লাখ ৭২ হাজার ৬০৬টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হওয়ার কারণগুলো হলো আসামি আত্মগোপন বা পলাতক থাকায়, বিদেশে অবস্থান করায়, ঠিকানা পরিবর্তন করা এবং বিভিন্ন পেশায় বিভিন্ন জায়গায় অবস্থান করা।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বাজেট আলোচনার সুবিধার্থে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপন করা হয়।তারানা হালিমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঞ্চল্যকর হিসেবে ৪০টি মামলা বর্তমানে তদারকি সেলের তালিকায় রয়েছে। এসব মামলা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির লক্ষ্যে তদারকি সেল নিয়মিত কাজ করছে।