১০ মিনিটে ১ কোটি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তার রেস হলে বিজয়ী হবেন কে? নানা মুনির নানা মত থাকলেও হলফ করেই বলা যায়, ক্যাটরিনা কাইফ প্রথম দুজনের মধ্যেই থাকবেন। অবস্থানটা যখন অত ওপরে, তখন তাঁর চাঁদবদনটা দেখতে গেলে তো পায়ের গোড়ালি খানিকটা উঁচু করতেই হয়। যেমনটা করছেন কোচির এক র্যাম্প মডেলিং অনুষ্ঠানের আয়োজকেরা। মাত্র ১০ মিনিট মঞ্চে হাজির থাকবেন ক্যাট, বিনিময়ে তাঁদের গুনে দিতে হবে এক কোটি রুপি! অনুষ্ঠানটি বসবে ২৫ মার্চ সন্ধ্যায়। জিনিউজ ব্যুরো।