১০ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে: ত্রাণমন্ত্রী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ঘূর্ণিঝড় মহাসেনের কারণে উপকূল এলাকা থেকে নয় লাখ ৫৬ হাজার ৬৭২ জন মানুষকে ২৯৬টি আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত আশ্রয়কেন্দ্রে নেওয়া মানুষের হিসাব দেন মন্ত্রী। আশ্রয়কেন্দ্রে সবাই নিরাপদে আছেন বলেও তিনি জানান। আজ নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। ত্রাণমন্ত্রী আরও বলেন, এবার আগাম প্রস্তুতির কারণে জানমালের ঝুঁকি কম। প্রস্তুতি হিসেবে ১৯টি হেলিকপ্টার, চারটি বিমান ও নৌবাহিনীর ২২টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া স্বেচ্ছাসেবী বিভিন্ন প্রতিষ্ঠান, সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী সবাই আন্তরিকভাবে কাজ করছেন বলে জানান তিনি। মন্ত্রী আরও বলেন, এ পর্যন্ত ওই সব এলাকায় ১০ কেটি টাকা ও পাঁচ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।