১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র আবদুল আজিজকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জন ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা-বিষয়ক বোর্ডে (ডিসিপ্লি¬নারি বোর্ড) এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজিজ হত্যাকাণ্ডের পর রুয়েট প্রশাসন গত ৩০ মার্চ ১০ জন ছাত্রকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কারণ দর্শানোর নোটিশ দেয়। এরপর শিক্ষার্থীরা এর জবাব দেন। সেসব তথ্য যাচাই করে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা-বিষয়ক বোর্ড এসব শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ছয়জনকে আজীবন, তিনজনকে তিন বছর ও একজনকে দুই বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।আজীবন বহিষ্কারের সুপারিশ করা ছয়জন শিক্ষার্থী হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহায়েমিনুল হক, রাজিবুল ইসলাম, তানভীর আহমেদ ও জাহাঙ্গীর আলম, পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের সুফিয়ান আলম এবং যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের আরাফাত আল জামি। তিন বছরের জন্য যাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে, তাঁরা হলেন¬ পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মির্জা আবু গোলাম রাসেল, একই বিভাগের ও একই বর্ষের জয়ন এবং একই বিভাগের চতুর্থ বর্ষের কাজী মাসতিক আহমেদ। পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলামকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে। তাঁরা ওই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বলেন, কিছু আইনগত দিক বিবেচনা করে দ্রুত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল ও পূর্বশত্রুতার জের ধরে চলতি বছরের ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ছাত্রলীগের দুই কর্মী আবদুল আজিজ খান ও রনি। ১৫ মার্চ গভীর রাতে ঢাকার সাভারের হাবিব ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আজিজ খান। এ ঘটনায় নগরের মতিহার থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।