১০ হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। এতে আজ সোমবার সকাল থেকে নীলফামারীর ডিমলা উপজেলায় দেশের বৃহত্ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপত্সীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এতে ডিমলা ও জলঢাকা উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।তিস্তা ব্যারাজের ভাটিতে খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মিত মাটির বাঁধটি হুমকির মুখে। এলাকাবাসী বাঁধ রক্ষায় বাঁশের পাইলিং করে বালুর বস্তা দিয়ে তা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই এলাকার মানুষজন নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে। যেকোনো সময় বাঁধটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, দুই উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।বন্যাপরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের সব (৪৪টি) স্লুইচ গেট খুলে দেওয়া হয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়ার নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল বিকেলে তিস্তার পানি বিপত্সীমা অতিক্রম করে। আজ সকালে পানি আরও বেড়ে বিপত্সীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে এটা হয়েছে। এ অবস্থা আরও দুই-তিন দিন থাকতে পারে।