১০-১২ সেপ্টেম্বর কোনো পত্রিকা বের হবে না: নোয়াব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৯ থেকে ১১ সেপ্টেম্বর সংবাদপত্র বন্ধ থাকবে। এ জন্য আগামী ১০, ১১ ও ১২ সেপ্টেম্বর কোনো পত্রিকা প্রকাশিত হবে না। সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।যদি কোনো কারণে ১১ সেপ্টেম্বর ঈদ হয়, তবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে ১৩ সেপ্টেম্বরও কোনো পত্রিকা প্রকাশিত হবে না। বাসস।