১০টি ইউনিয়নে নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার জেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।১০টি ইউনিয়ন পরিষদ হলো চাঁদপুরের চর ভৈরবী, হাইমচর, নীলকমল, উত্তর আলগি, দক্ষিণ আলগি ও গাজীপুর। বরিশালের হিজলা গৌরবদী, শরীয়তপুরের কুচাইপট্টি ও আলাউলপুর (গরিবের চর) এবং চট্টগ্রামের সাতকানিয়া।জানা যায়, নদীভাঙনের কারণে এসব ইউনিয়নের সীমানা পুনর্নির্ধারণের নির্দেশনা চেয়ে ১২ এপ্রিল সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু এর জবাব না পাওয়ায় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় প্রতিনিধিরা পৃথকভাবে পাঁচটি রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ১৮ এপ্রিল রুল জারি করেন। এরই মধ্যে ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।চাঁদপুরের ইউনিয়নগুলোতে ৩১ মে, বরিশালের হিজলা গৌরবদীতে এবং শরিয়তপুরের ওই দুটি ইউনিয়নে ১২ জুন এবং সাতকানিয়ায় ২ জুন নির্বাচন হওয়ার কথা।আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ, মির্জা সালাহউদ্দিন আহম্মেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা মামলা পরিচালনা করেন।