১০টি মামলায় জামিন পেলেন মাহফুজুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক ১০টি মামলায় এ টি এন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের চার মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।গত ৩০ মে লন্ডনে প্রধানমন্ত্রীকে ‘বাচাল’ বলে মন্তব্য করায় দেশের বিভিন্ন জেলায় মাহফুজুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা হয়। এর মধ্যে চট্টগ্রামে তিনটি এবং কক্সবাজারে দিনাজপুর, রংপুর, সিলেট, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও পিরোজপুরে একটি করে মামলা হয়। এসব মামলায় মাহফুজুর রহমান আজ হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন।আজ আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারোয়ার।