১০০-তে ৯৮!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনি এখানে সঠিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করেছেন। আমি যদি আপনার এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) লিখতে পারতাম, আপনাকে ১০০-এর মধ্যে ৯৮ নম্বর দিতাম! কিন্তু আমি প্রশাসনের লোক নই, এমপি। তাই আপনার বিদায়বেলায় প্রশংসা করা ছাড়া কিছুই করতে পারছি না।’ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সাংসদ মজিবুল হক গতকাল ইউএনওর বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তাড়াইল প্রতিনিধি