১০০ বছরেও রেলওয়ের এত উন্নয়ন হয়নি: যোগাযোগমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, বর্তমান সরকারের আমলে রেলওয়ের যত উন্নয়নমূলক কাজ হয়েছে, বিগত ১০০ বছরেও তা হয়নি। আজ বৃহস্পতিবার চাঁদপুর-লাকসাম রেলপথ পুনর্বাসনে ঠিকাদারের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।আজ সকাল ১০টায় রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের পক্ষে চুক্তিতে সই করেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধা এবং ভারতের মেসার্স কালিন্দি নির্মাণ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের প্রতিনিধি মহিন্দর কুমার।প্রায় ৫৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ পুনর্বাসনে ব্যয় ধরা হয়েছে ১০৮ কোটি টাকা। আগামী দেড় বছরের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা।অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।দীপু মনি রেলওয়ে কর্মকর্তাদের সময়মতো প্রকল্পটি বাস্তবায়ন করার আহ্বান জানান।