১০০০ কোটি টাকার মানহানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জ ও পিরোজপুরে আজ রোববার আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও দেশের কয়েকটি জেলায় একই কারণে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। খবর ইউএনবি।মাহফুজুর রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জ বিচারিক হাকিম আদালতে এক হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে। আইনজীবী রবিউল আলম বাদী এ মামলা দায়ের করেন। বিচারক আবু সাঈদ মামলাটি আমলে নেন।মামলার আরজিতে বলা হয়েছে, গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাচাল’ বলেন, এতে আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।মাহফুজুর রহমানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয় পিরোজপুর জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালতে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহমুদ শুভ মামলাটি দায়ের করেন। বিচারক চৌধুরী মাহবুবুর রহমান মামলাটি আমলে নিয়ে সহকারী জেলা পুলিশ সুপারকে (সদর সার্কেল) যথাযথ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।