১০৭ স্ত্রী ও ১৮৫ সন্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার অধিবাসী ৮৭ বছরের বেলো মাসবার ১০৭ জন স্ত্রীর মধ্যে বর্তমানে ৮৬ জন আছেন। তাঁদের বয়স ১৯ থেকে ৬৪ বছরের মধ্যে। এর মধ্যে নয়জন স্ত্রী মারা গেছেন এবং ১২ জনকে তিনি তালাক দিয়েছেন। ইসলাম ধর্মের অনুসারী মাসবা নাইজেরিয়ার বিদা শহরে থাকেন। তাঁর সন্তানসংখ্যা ১৮৫ জন। তাঁর বাড়িতে ৮৯টি ঘর রয়েছে।আজ বৃহস্পতিবার লঞ্জ অ্যাঞ্জেলস টাইমসের এক খবরে এ কথা জানা গেছে।এত স্ত্রী রাখার জন্য তিন বছর আগে দেশটির ইসলামিক শরিয়া কর্তৃপক্ষ মাসবাকে গ্রেপ্তার করে এবং চার স্ত্রী ছাড়া বাকি সবাইকে তালাক দিতে বলে। মাসবা এই নির্দেশ অমান্য করেন। এ কারণে তাঁকে ২২ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এরপর আইনজীবীরা তাঁর স্ত্রীদের সঙ্গে কথা বলেন। ৫৭ জন স্ত্রী আইনজীবীদের জানান, তাঁরা স্বেচ্ছায় এই বিয়ে করেছেন। তখন মাসবাকে ছেড়ে দেওয়া হয়।