১১/১/১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের মেরিডিয়ান শহরে এ বছর অর্থাৎ ২০১১ সালের ১১ জানুয়ারি বেলা ১১টা ১১ মিনিটে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। শিশুটির জন্মতারিখ দাঁড়িয়েছে ১১/১/১১ এবং সময় ১১:১১। বাবা জ্যারেড মার্ক্স ও মা লেসলি মার্ক্স ছেলের নাম রেখেছেন টাইলার অ্যাশটন মার্ক্স। জ্যারেড বর্তমানে ইরাকে কর্মরত। ইন্টারনেটে তিনি সন্তানের ছবি দেখে উৎফুল্ল। আরও কাকতালীয় বিষয় হলো, টাইলারের এক বড় বোনের জন্মতারিখ ৯/৯/৯৯। এপি