১১ আইনজীবীকে ক্ষমা, পেশা পরিচালনায়ও বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের এজলাসকক্ষে বিশৃঙ্খলার ঘটনায় আদালত অবমাননার বিষয়ে ১১ জন আইনজীবীকে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের আইন পেশা পরিচালনাসংক্রান্ত বিধিনিষেধও প্রত্যাহার করা হয়েছে বলে প্রথম আলোকে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।আজ রোববার বেলা আড়াইটার দিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আইনজীবীরা হলেন সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, কামরুল ইসলাম সজল, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, শরীফ উদ্দীন আহম্মেদ, আবদুল্লাহ আল মাহমুদ, এনামুল হোসেন গাফফার, মোহাম্মদ আলী, মো. আশরাফুজ্জামান খান, তৌহিদুল ইসলাম ও গোলাম নবী। এর আগে ওই আইনজীবীরা ক্ষমা চেয়ে আবেদন করলে আদালত তাঁদের বিকেল চারটার মধ্যে হাইকোর্টে হাজির করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও আইজি প্রিজনকে নির্দেশ দেন। পরে বিকেল চারটা ২০ মিনিটে তাঁদের আদালতে হাজির করা হয়। পৌনে ছয়টায় আদালতের বিচারকাজ শেষে তাঁদের কারাগারে নিয়ে যাওয়া হয়।