১/১১-এর কুশীলব, নায়ক ও সহযোগীদের বিচার করতে হবে: দেলোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ১/১১-এর কুশীলব, নায়ক ও সহযোগীদের বিচার করতে হবে। মইন, ফখরুদ্দীন, আমলা, সেনা কর্মকর্তা, সংবাদপত্রের একটি অংশ ও সুশীল সমাজ এ ঘটনার জন্য দায়ী। লোভের বশবর্তী হয়ে তারা রাষ্ট্রবিরোধী এ কাজ করেছে। আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১/১১-এর তিন বছর পূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি ১/১১-কে কালো দিবস হিসেবে পালন করছে।দেলোয়ার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও মহাজোটের শরিক অন্য দলগুলো ১/১১ থেকে সুবিধা পেয়েছে বলে আজ তারা কোনো কর্মসূচি পালন করছে না। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে একটি পুতুল সরকার বসাতে চেয়েছিল। বর্তমান সরকারের কর্মকাণ্ড সেই ইঙ্গিত বহন করে। তিনি বলেন, অনেকে বিএনপিতে কাক কোকিলের বেশ ধরে আছে। এদের চিহ্নিত করা হবে।