ক্ষমতায় গেলে ১/১১-এর কুশীলবদের বিচার করা হবে: খন্দকার মোশাররফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ১/১১-এর কুশীলবদের বিচার করবে। আমরা চাই, এই সরকারই ১/১১-এর কুশীলবদের বিচার করুক। কিন্তু এই সরকার যেহেতু ১/১১-এর সুফলভোগী তাই তারা এই বিচার করবে না।’আজ মঙ্গলবার বিকেলে মুক্তাঙ্গনে সুষ্ঠু পৌরসভা নির্বাচন ও গণতন্ত্র হত্যা দিবসের প্রতিবাদে এক সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপি ১/১১-কে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে।খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন বলেন, ‘পৌর নির্বাচনে আমাদের প্রার্থীদের ওপর হামলা ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।’বিএনপির সহসভাপতি শাহ মোয়াজ্জেম সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মওদুদ আহমদ, মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রমুখ।