জামায়াতকে ধ্বংস করতেই ১/১১-এর জন্ম হয়েছিল: নিজামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, ‘জামায়াতকে ধ্বংস করার জন্যই ১/১১-এর জন্ম হয়েছিল। ডিজিটাল কারচুপির মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছিল। সেই আওয়ামী লীগ পঞ্চম সংশোধনী বাতিল করে দেশ থেকে ইসলাম নিষিদ্ধের চক্রান্ত করছে। কিন্তু আমরা থাকতে এটা হতে দেব না।’১/১১-এর তিন বছর পূর্তি উপলক্ষে আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।