২৬/১১-এর সন্ত্রাসী হামলা নিয়ে ছবি বানাচ্ছেন ভার্মা
মুম্বাইয়ের তাজ হোটেলে ২৬/১১-এর সন্ত্রাসী হামলার সেই নারকীয় তাণ্ডবের কথা ভোলার নয়। মুম্বাইয়ের সেই সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে ছবি তৈরির খবর শোনা গিয়েছিল ঘটনার পরপরই। ঘটনার তিন বছর পর এবার শুরু হতে যাচ্ছে ছবিটির নির্মাণকাজ। নির্মাতা রাম গোপাল ভার্মা। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে মিল রেখে ছবির নামও রাখা হয়েছে ২৬/১১। এদিকে ছবিটি নির্মাণের জন্য নানাজনের কাছ থেকে ঘটনার তথ্য সংগ্রহ করেছেন পরিচালক রাম গোপাল ভার্মা। তিনি বলেন, ‘আমি এখন শুধু ছবিটির তৈরির ব্যাপারে ধারণাটা পেয়েছি।’ এ ঘটনা সম্পর্কে আমার কাছে এখন যথেষ্ট তথ্য আছে। প্রচুর পড়াশোনা করতে হবে। নানাজন থেকে অনেক ছবির উপযোগী তথ্যও সংগ্রহ করতে হবে। এদিকে ছবিটিকে নিজের জীবনের জন্য একটা বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাম গোপাল ভার্মা।ছবিটি দেশ ও দেশের বাইরের দর্শকদের কথা চিন্তা করেই নির্মিত হবে বলে পরিচালক জানান। তা ছাড়া ছবিটির শিল্পী নির্বাচন থেকে শুরু সব কিছুতে একটা বড় চমক থাকবে বলেও মনে করছেন তিনি।