রাজনৈতিক সহনশীলতা থাকলে ১/১১-এর সুযোগ থাকবে না: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা থাকলে এক-এগারোর মতো ঘটনা ঘটার সুযোগ থাকবে না মনে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ।স্পিকার বলেন, বিএনপি সরকারে থাকার সময় আওয়ামী লীগও মধ্যবর্তী নির্বাচন চেয়েছিল। এখন বিএনপিও চাচ্ছে। কিন্তু কেউ এ কথা রাখেনি, এর পরও তা করা হচ্ছে।সংসদের নবম অধিবেশন শুরুর আগের দিন আজ শনিবার গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্পিকার এ মন্তব্য করেন।সংসদকে আরও প্রাণবন্ত করতে প্রধান দুই দলের সহযোগিতা কামনা করেন স্পিকার। কাল রোববার সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে।এক-এগারোর কথা উল্লেখ করে স্পিকার সাংবাদিকদের বলেন, ‘ওই সময় (এক-এগারো) যেটা হলো, আপনারা কি মনে করেন, তারা (গত তত্ত্ববধায়ক সরকার) দায়ী। আমি যদি বলি, সরকার, বিরোধী দল ও রাজনীতি দলগুলোই এ জন্য কিছুটা দায়ী। আমি যদি বলি, এদের কর্মকাণ্ডই তাদের আসার রাস্তা উন্মুক্ত করে দেয়।’