৯/১১-এর হামলা: মৌসাওয়ির শাস্তি বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (৯/১১) হামলার ঘটনায় দোষী সাব্যস্ত জাকারিয়াস মৌসাওয়ির শাস্তি বহাল রেখেছে ভার্জিনিয়ার আপিল আদালত। এই হামলার পরিকল্পনার জন্য ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত মৌসাওয়িকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০০১ সালে নিউইয়র্কের টুইন টাওয়ারসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় তিন হাজারের বেশি লোক নিহত হয়।