১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দীর্ঘ ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আজ শনিবার সকাল সাড়ে ১০টায় পুনরায় শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টা ওই রুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। কুয়াশার কারণে গতকাল রাত সাড়ে ১১টার দিকে লঞ্চ আরাফাত পাটুরিয়ার কাছে একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা খায়। এতে লঞ্চটি অর্ধেক ডুবে যায়। এ সময় যাত্রীদের অনেকে সাঁতরে তীরে ওঠে। আর যারা সাঁতরে উঠতে পারেনি, তাদেরকে আরেকটি লঞ্চ দিয়ে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।দীর্ঘ সময় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট তৈরি হয়েছে। পাটুরিয়া ঘাট ছেড়ে যান বাহনের লম্বা লাইন ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ে ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।