১১ জুন দেশ বিএনপির নিয়ন্ত্রণে চলে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে ১১ জুন গোটা দেশ বিএনপির নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ জুনের ঘোষণার জন্য নেতা-কর্মীদের অপেক্ষা করতে বলেন।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলা বিএনপির কার্যালয় চত্বরে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও বিএনপির আটক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মী সমাবেশ ও মতবিনিময় সভায় হাফিজ উদ্দিন আহমেদ এ কথা বলেন।হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জোর করে কেউ কোনো দিন ক্ষমতায় থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। আমরা বাইরে থাকলেও একপ্রকার কারাবন্দী অবস্থায় আছি। আদালতে আজ বিচারপ্রার্থী মহিলারা নির্যাতিত হচ্ছেন, কৃষকেরা তাঁদের ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। এখন আওয়ামী লীগের পরিবারের সদস্যরাই সুখে আছে।’ সরকার সাড়ে তিন বছরে দেশের জনগণের জন্য কিছুই করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের ৭০ লাখ টাকার বস্তা কাঁঠালের বস্তায় পরিণত হয়েছে। তিনি বলেন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না এবং কোনো নির্বাচন হতেও দেবে না।