১১ জুলাই ১৯৭১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ মার্চ স্বাধীনতাযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশ বাহিনী গঠিত হয়। কর্নেল এম এ জি ওসমানীকে প্রধান সেনাপতি নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশকে কয়েকটি সামরিক অঞ্চল বা সেক্টরে ভাগ করা হয়। যুদ্ধকে গতিশীল করা এবং চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য ১১ থেকে ১৫ জুলাই সেক্টর কমান্ডারদের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বাংলাদেশের স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধের রূপরেখা, রণনীতি ও রণকৌশল, নেতৃত্বের বিভিন্ন ধাপ, এলাকা নির্ধারণ ইত্যাদি বিষয় আলোচিত হয়। স্বাধীনতাযুদ্ধকালে এটিই ছিল বাংলাদেশ বাহিনীর উচ্চতম পর্যায়ের একমাত্র সভা।