১১ দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি ফের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করায় টানা ১১ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি আজ শনিবার ফের শুরু হয়েছে।বাংলাদেশে পণ্য রপ্তানিতে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের চালু করা নতুন নিয়মের প্রতিবাদে সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা ১৩ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ওই ধর্মঘটের ডাক দেন। এতে বন্দরটি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ে।কলকাতা কাস্টমস কর্তৃপক্ষ ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে গত বৃহস্পতিবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাস্টমস কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দাবি মেনে নেওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে আজ দুপুর ১২টা থেকে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়।দিনাজপুরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম আজাদ ও সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ফের শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।