১১ পৌরসভায় ১২ জুন নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন দেশের বিভিন্ন জেলার ১১টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছে। আগামী ১২ জুন রোববার এসব পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে ১৮ ও ১৯ মে যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে বৃহস্পতিবার। গতকাল মঙ্গলবার কমিশন ১১টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।যেসব পৌরসভায় নির্বাচন হবে, সেগুলো হলো দিনাজপুরের ঘোড়াঘাট; নীলফামারীর ডোমার; নাটোরের বনপাড়া; পাবনার আটঘরিয়া; নড়াইলের লোহাগড়া; পটুয়াখালীর গলাচিপা; নরসিংদীর রায়পুরা ও ঘোড়াশাল; ব্রাহ্মণবাড়িয়ার কসবা; ফেনীর ছাগলনাইয়া এবং খাগড়াছড়ির রামগড়।নির্বাচনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রিটার্নিং এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।