১১ মার্চ ঢাকায় ১৪ দলের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানববন্ধন ও বিভাগীয় মহাসমাবেশসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল। এরই অংশ হিসেবে ৯ মার্চ জেলায় জেলায় এবং ১১ মার্চ ঢাকা মহানগরে মানববন্ধন করা হবে। এ ছাড়া ২৩ মার্চ খুলনায় বিভাগীয় মহাসমাবেশ করা হবে।যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র প্রতিহত করতে আজ সোমবার ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের বৈঠক থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংবাদ ব্রিফিং করে এসব কথা জানান। এ ছাড়া এপ্রিলের মধ্যেই অন্যান্য বিভাগেও মহাসমাবেশ শেষ করা হবে বলে জানান তিনি।উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে ১২ মার্চ ‘বিএনপির চল চল ঢাকা চল’ কর্মসূচি রয়েছে।