১১ মাস পর বন্দীদের মুক্তি দিল সোমালি জলদস্যুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালি জলদস্যুদের হাতে ১১ মাস বন্দী থাকার পর ২৩ জন মুক্তি পেয়েছেন বলে আজ বুধবার জানিয়েছে ভারতের সরকারি সূত্র। তাঁদের মধ্যে ১১ জন ভারতীয় নাবিক ও ১২ জন অন্য দেশের নাবিক।জাহাজের শিক্ষানবিশ সেকেন্ড অফিসার রোজি জনের বাবা বাবু পিটিআইকে জানান, জাহাজের মালিক র্যাক ইন্টারন্যাশনাল কোম্পানি গতকাল (মঙ্গলবার) সোমালি জলদস্যুদের মুক্তিপণের টাকা দিয়েছেন।বাবু আরও বলেন, ‘জন ফোনে আমাকে এ কথা জানিয়েছে। এ ছাড়া জাহাজের কর্তৃপক্ষও ই-মেইলে এ কথা জানায়। মুক্তি পেয়ে তারা কেনিয়ায় যাবে। এরপর সেখান থেকে কয়েক দিনের মধ্যে তারা মুম্বাই পৌঁছাবে।’এম ভি র্যাক আফ্রিকানা নামের এই জাহাজটি ২০১০ সালের ১১ এপ্রিল সিসিলির ২৮০ নটিক্যাল মাইল দক্ষিণে সোমালি জলদস্যুদের হাতে ছিনতাই হয়।উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর ‘এম ভি জাহান মনি’ জাহাজসহ ২৭ জন বাংলাদেশি সোমালি জলদস্যুদের হাতে আটক হন। কিন্তু তাঁরা মুক্তি পাননি।