১১ মে প্রতিবাদী নারী গণসমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ মে শনিবার তোপখানা রোডে (কদম ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত) বেলা তিনটার দিকে প্রতিবাদী নারী গণসমাবেশ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার প্রতিবাদী নারী গণসমাবেশের উপদেষ্টা কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়। আজ প্রতিবাদী নারী গণসমাবেশের পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম নতুন সময়সূচি জানিয়েছেন।‘অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং নারী-পুরুষের সমতাভিত্তিক বাংলাদেশ চাই’ দাবিতে গত ২৭ এপ্রিল সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে এ সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৯ মে। কিন্তু দেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে সমাবেশের সময় আবার পেছানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।