১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আবারও বিমান হামলা চালাতে পারে। ১১ সেপ্টেম্বরের ১০ বছর পূর্তির ডামাডোলের মধ্যে এমন হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে এ ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। গতকাল শনিবার জারি করা এ সতর্ক বার্তায় আল-কায়েদার সম্ভাব্য হামলা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি।২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য দায়ী হিসেবে পরিচিত জঙ্গি সংগঠন আল-কায়েদা একই দিনে সামরিক সদর দপ্তর পেন্টাগনেও হামলা চালায়। বিশ্বের রাজনীতি পাল্টে দেওয়ার এ দিনটিকে ভয়াল ১১ সেপ্টেম্বর হিসেবে স্মরণ করা হয় যুক্তরাষ্ট্রে। আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যার পর ঘটা করে ১১ সেপ্টেম্বরকে স্মরণ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি আল-কায়েদার পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার হুমকিতেও সতর্ক মার্কিন কর্তৃপক্ষ।পাঁচ পৃষ্ঠার জারি করা সতর্কবাণীতে বলা হয়েছে, এবার আল-কায়েদা ক্ষুদ্রাকৃতির যাত্রীবাহী বিমানে হামলা চালাতে পারে। ব্যক্তিগতভাবে এসব ক্ষুদ্রাকৃতির বিমান ভাড়া করে হামলার ঘটনা ঘটানোর আশঙ্কা করা হচ্ছে। পরিবর্তিত কৌশল হিসেবে আল-কায়েদা কোনো পশ্চিমা মিত্র দিয়ে এ হামলা চালাতে পারে।যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই বলে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির তথ্য বিবরণীতে বলা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র মেথিউ চ্যান্ডলার বলেছেন, সতর্কতা বাড়ানোর জন্যই প্রাপ্ত গোয়েন্দা তথ্য সর্বমহলের জন্য সরবরাহ করা হয়েছে।