আবার ১/১১ হওয়ার সুযোগ নেই: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আবার ১/১১-এর মতো ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। এ দেশে এখন যে সংকট চলছে, পার্শ্ববর্তী অনেক দেশে এর চেয়ে বড় ঘটনায়ও ১/১১ বা গৃহযুদ্ধের মতো ঘটনা ঘটেনি। খবর বাসসের। আজ গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক পরিদর্শনে গিয়ে স্থানীয় মহুয়া রেস্ট হাউসে যাত্রাবিরতির সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। সংকটের সমাধান হিসেবে সংলাপের প্রস্তাব সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, সংকটে সংলাপের বিকল্প নেই। তবে শর্ত দিয়ে কোনো সংলাপ হয় না। এ সময় গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়কের উন্নয়নকাজ জুন মাসের মধ্যে শেষ হবে বলে জানান মন্ত্রী। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মতিয়ার রহমান, ছাত্রলীগের আহ্বায়ক বাবুল হাজরা, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম হাজরাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।