১১টি ভাষায় কথা বলছেন অ্যালেক্স (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা শেখার প্রতি অদম্য আগ্রহের কারণে একে একে ১১ টি বিদেশি ভাষা রপ্ত করেছেন যুক্তরাজ্যের তরুণ অ্যালেক্স রাউলিং। এখন সে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি ভাষা জানা ব্যক্তি। ভাষার প্রতি অদম্য ভালোবাসার স্বীকৃতিও পেয়েছেন তিনি।২০ বছর বয়সী অ্যালেক্স রাউলিং যুক্তরাজ্যের আয়োজিত এক প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ভাষা বলতে পারা তরুন হিসেবে স্বীকৃতি পেয়েছেন।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়া অ্যালেক্স এখন ১১টি ভাষায় কথা বলতে পারে। তার দখলে আছে ইংরেজি, গ্রিক, জার্মান, স্প্যানিশ, রুশ, ডাচ, আফ্রিকান, ফ্রেঞ্চ, হিব্রু, ক্যাটালান ও ইতালীয় ভাষা।

যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা কলিন্স এই প্রতিযোগিতার আয়োজন করে। ১৬ থেকে ২২ বছর বয়সী যেকোনো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।বিবিসির এক সাক্ষাত্কারে অ্যালেক্স জানায়, ভাষা শেখার প্রতি অদম্য আগ্রহের কারণে তিনি খুব সহজেই এই ভাষাগুলো আয়ত্ব করতে পেরেছে।