১১৪ জন পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদোন্নতি পেয়েছেন পুলিশের ১১৪ জন কর্মকর্তা। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ দেওয়া হয়।পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে পাঁচজন পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি), ২১ জন অতিরিক্ত এসপি থেকে এসপি এবং ৮৮ জন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।এর মধ্যে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ারা হলেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমানড্যান্ট নজরুল ইসলাম, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) ভানু লাল দাস, সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল্লাহেল বাকী, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) রফিকুল ইসলাম ও এসবির বিশেষ পুলিশ সুপার শাহাদাত হোসেন।