১১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটি আরও ১১৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।আজ রোববার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে কমিটির ২৭তম বৈঠকে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।জানা গেছে, আজ মোট ৮০৭টি মামলা প্রত্যাহার করার সুপারিশের জন্য বৈঠকে উত্থাপন করা হয়। এসব মামলার মধ্যে ১১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয় এবং ২৮৭টি মামলা প্রত্যাহারে কোনো সুপারিশ করা হয়নি। বাকি ৪০৫টি মামলা পরের বৈঠকে উত্থাপনের জন্য ফেরত পাঠানো হয়েছে।এ পর্যন্ত ১০ হাজার ৫৩৬টি মামলা প্রত্যাহারের জন্য কমিটির বৈঠকে উত্থাপন করা হয়। এ মামলাগুলো থেকে ছয় হাজার ৯৮২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।উল্লেখ্য, আজ যেসব মামলা প্রত্যাহার করা হয়েছে, তার সবই আওয়ামী লীগে দলীয় নেতা-কর্মীদের মামলা বলে জানা গেছে।