১১৬ পেরোলেন পৃথিবীর সবচেয়ে প্রবীণা!
গিনেস বুকে নাম লেখানো বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী বেস কুপার তাঁর ১১৬তম জন্মবার্ষিকী পালন করেছেন ২৪ আগস্ট। জর্জিয়ার মনরোর বাসিন্দা বেস কুপারের জন্মদিন উপলক্ষে পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। চার সন্তানের মা কুপারের নাতিনাতনীদেরও ছেলেমেয়েরা সবাই বড় হয়ে গেছেন। এই দীর্ঘজীবনের রহস্য সম্পর্কে বেস কুপার জানিয়েছেন, তিনি জাঙ্ক ফুড খান না আর নিজের কাজ নিয়েই থাকেন। বেস কুপারের ছেলে সিডনি কুপার তাঁর মায়ের দীর্ঘজীবনের রহস্য সম্পর্কে বলেছেন, তাঁর বয়স যত বেড়েছে, বুদ্ধির তীক্ষতাও তত বেড়েছে। তিনি কাজে সক্রিয় থেকেছেন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করেছেন।এদিকে নিজের সুস্থ থাকার কারণ প্রসঙ্গে বেস কুপার জানিয়েছেন, তাঁকে কখনো অস্ত্রোপচার করতে হয়নি। তিনি মাঝে মাঝে পরিমিত পরিমাণে আলু ভাজা, রুটি, ডিম ও মুরগির মাংস খান। তবে তিনি প্রচুর পরিমাণে শাকসবজি খান ও নিয়মিত গৃহস্থালির ছোটোখাটো কাজ করেন।১৮৯৬ সালের ২৬ আগস্ট টেনেসিতে জন্মগ্রহণ করেন বেস কুপার। ১৯২৪ সালে লুথার কুপারের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। ১৯৬৩ সালে তাঁর স্বামী মারা যান।