১২ আইনজীবীর জামিন-আবেদনের ওপর আদেশ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজলাসকক্ষে বিশৃঙ্খলার ঘটনায় পৃথক দুটি মামলায় ১২ আইনজীবীর জামিন-আবেদনের ওপর আজ সোমবার আদেশ হয়নি। আইনজীবীদের কৌঁসুলির সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এক দিন সময় মঞ্জুর করেছেন। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেওয়া হতে পারে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক প্রথম আলোকে বলেন, জামিন আবেদনকারী পক্ষ এক দিনের সময় চাওয়ায় আদালত তা মঞ্জুর করেছেন। আগামীকাল এ বিষয়ে শুনানি ও আদেশ হতে পারে।প্রসঙ্গত, ২ আগস্ট এজলাসকক্ষে বিশৃঙ্খলার ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া ও নাজেহাল করার অভিযোগে মামলা করা হয়। পৃথক দুটি মামলায় আইনজীবীদের জামিন-আবেদনের ওপর গতকাল শুনানি হয়। তবে কোনো আদেশ হয়নি। আজ পর্যন্ত আবেদনটি মুলতবি রাখা হয়েছিল।