১২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সংরক্ষিত নারী আসনের প্রার্থী। বাকি ১১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, হলফনামায় ভুল তথ্য দেওয়ায় দুজন, সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদার তিনজন এবং ঋণ খেলাপের অভিযোগে তিনটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা রোববার আপিল করার সুযোগ পাবেন। যাচাই-বাছাই শেষে সংরক্ষিত নারী আসনে ৪৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৩৫ জনের মনোনয়নপত্র বৈধ বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।