১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।তবে দীর্ঘক্ষণ ফেরি চলাচল বন্ধ থাকায় রাতে পারের জন্য আসা যানবাহনগুলো উভয় ঘাটে আটকা পড়েছে। যানবাহনের লম্বা সারি পাটুরিয়া ও দৌলতদিয়া টার্মিনাল ছেড়ে মহাসড়কগুলোর আড়াই থেকে তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে।কুয়াশার কারণে আটকে পড়া যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে তীব্র ঠান্ডার মধ্যে নারী ও শিশু যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে সবচেয়ে বেশি।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা প্রথম আলো অনলাইনকে বলেন, কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ১২ ঘণ্টা বন্ধ ছিল।