১২ চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীর রায়েরবাগের মেডিকেল বাসস্ট্যান্ড এলাকা থেকে সংঘবদ্ধ সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১২টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. হারুন মিয়া (৩৫), মো. সেকান্দর (২৯), মো. মকবুল হোসেন (২৫), মো. শিপন (৩০) ও মো. নুর আমিন (১৯)। পুলিশ জানায়, গতকাল বেলা তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মেডিকেল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুলিশকে জানান, উদ্ধার করা অটোরিকশাগুলো বিভিন্ন সময়ে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে চুরি করা হয়। এরপরইঞ্জিন ও চেসিস খোদাই করে নম্বর পরিবর্তন করা হয়। সিলেট ও নারায়ণগঞ্জের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে এসব চোরাই গাড়িগুলো বিভিন্ন সড়কে চলাচল করছিল বলে পুলিশ জানায়। বাসস।