১২ দিনে শিষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাছবাড়িয়া গ্রামের কৃষক জালাল উদ্দিন (৫৫) বিনা-৭ জাতের ধানবীজ বীজতলায় বপন করেছিলেন। পরে সেই চারা জমিতে রোপণ করেন। ১২ দিনের মাথায় তাতে ধানের শিষ গজিয়েছে। এই অবস্থা দেখে দরিদ্র কৃষক জালালের মাথায় হাত। তাঁর ৮০ শতক জমির ধান এভাবে নষ্ট হয়ে গেছে। জালাল নান্দাইল রোড বাজারের ফেরদৌস ট্রেডার্স থেকে ইস্পাহানী এগ্রো লিমিটেডের ওই বীজ কেনেন। ফেরদৌস ট্রেডার্সের মালিক ফেরদৌস আলম দাবি করেন, ‘ওই কৃষক বীজতলার বয়স্ক চারা জমিতে রোপণ করায় এই অবস্থা হয়েছে। ঢাকার মতিঝিলের কার্যালয়ে টেলিফোন করেও কর্মকর্তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা আ. সাত্তার জানান, তিনি ওই গ্রামে লোক পাঠিয়ে বিষয়টির খোঁজ নেবেন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি