পেট্রলপাম্প মালিক-শ্রমিক ঐক্য পরিষদ
১২ ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে লাগাতার ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবি না মানলে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে। আজ সোমবার পরিষদের আহ্বায়ক নাজমুল হক রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে তেল বিক্রির কমিশন বাড়ানো, জ্বালানি তেলের ভেজাল রোধে ডিপোতে ল্যাবরেটরি স্থাপন, পেট্রলপাম্পে ডাকাতি বন্ধে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া, ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধি, তেল মাপে চুরি রোধে মনিটরিং সেল গঠন, পেট্রলপাম্প স্থাপনে নীতিমালা তৈরিসহ ১৩ দফা দাবি তুলে ধরা হয়। এসব দাবি পূরণ করা না হলে পরিষদের নেতারা পেট্রলপাম্প ও ট্যাংক-লরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেন ।