১২ মার্চ হবে রাজনীতির টার্নিং পয়েন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১২ মার্চের মহাসমাবেশ হবে বাংলাদেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট। সরকার মহাসমাবেশকে ঘিরে নানা ধরনের অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি নেতা তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে আয়োজিত যুবদলের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার এক লাখ ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি বলেন, এর মধ্যে ২০ হাজার কোটি টাকা বিদ্যুত্ খাত থেকে এবং শেয়ারবাজার থেকে এক লাখ কোটি টাকা পাচার করা হয়েছে।ফখরুল বলেন, বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে এর আগে নানা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। কিন্তু সেগুলো প্রমাণিত হয়নি। তাঁকে অযথা হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।