১২ মার্চে সক্রিয় থাকবে ছাত্রলীগ
১২ মার্চের মহাসমাবেশকে কেন্দ্র করে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য মাঠে থাকবে ছাত্রলীগ। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।জরুরি সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি এবং মহানগরের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম আজ শনিবার প্রথম আলোকে জানিয়েছেন, বিএনপি-জামায়াত জোট যুদ্ধাপরাধীদের বিচার বানচালের বিভিন্ন অপকৌশল নিয়ে মাঠে নেমেছে। এ কারণেই ১২ মার্চের মহাসমাবেশ। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে কাল রোববার ঢাকায় মানবন্ধন করবে ছাত্রলীগ। এ ছাড়া ১২ মার্চ বিএনপি-জামায়াত জোটের বিশৃঙ্খলা এড়াতে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দানের লক্ষ্যেও মাঠে থাকবে ছাত্রলীগ।